দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
দুর্নীতির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিরোধে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’ United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়। একই বছর ৯ ডিসেম্বরকে প্রতিবছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে টিআইবির দীর্ঘদিনের ধারাবাহিক অধিপরামর্শের ফলশ্রুতিতে ২০১৭ সাল থেকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে তৎকালীন সরকার। এরপর থেকে টিআইবির পাশাপাশি আন্তর্জাতিক এই দিবসটি বাংলাদেশে সরকারিভাবেও উদযাপিত হচ্ছে।
এ বছর দিবসটি উদযাপনের অংশ হিসেবে সারাদেশে নানা কর্মসূচিসহ “দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে, এখনই” এই বার্তাসম্বলিত ফেসবুক প্রোফাইল ফ্রেম ক্যাম্পেইনটি পরিচালনা করছে টিআইবি। আসুন, ৯ ডিসেম্বর আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার এই ফ্রেম দিয়ে পরিবর্তন করে দুর্নীতির বিরুদ্ধে আপনার দৃঢ় অবস্থান জানিয়ে দিন