আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন

  1. Add your image here.
  2. Use the zoom in, zoom out, rotate, reset
    You can also drag the photo inside the preview.
  3. Click to download your new custom photo!
Total downloads: 8471
Tip: Best result if your frame is a transparent PNG. Output is 1080×1080 PNG.

দুর্নীতির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিরোধে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’ United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়। একই বছর ৯ ডিসেম্বরকে প্রতিবছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে টিআইবির দীর্ঘদিনের ধারাবাহিক অধিপরামর্শের ফলশ্রুতিতে ২০১৭ সাল থেকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে তৎকালীন সরকার। এরপর থেকে টিআইবির পাশাপাশি আন্তর্জাতিক এই দিবসটি বাংলাদেশে সরকারিভাবেও উদযাপিত হচ্ছে।

এ বছর দিবসটি উদযাপনের অংশ হিসেবে সারাদেশে নানা কর্মসূচিসহ “দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে, এখনই” এই বার্তাসম্বলিত ফেসবুক প্রোফাইল ফ্রেম ক্যাম্পেইনটি পরিচালনা করছে টিআইবি। আসুন, ৯ ডিসেম্বর আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার এই ফ্রেম দিয়ে পরিবর্তন করে দুর্নীতির বিরুদ্ধে আপনার দৃঢ় অবস্থান জানিয়ে দিন